শ্যামল নাথের লেখা একটি মনোমুগ্ধকর কবিতা বাড়ি

শ্যামল নাথের লেখা একটি মনোমুগ্ধকর কবিতা বাড়ি

যা নিঃশব্দ ঘর, অদৃশ্য উপস্থিতি, স্মৃতি এবং অনুভূতির খোঁজকে কেন্দ্র করে লেখা। কবিতার প্রতিটি লাইন যেন ভেতরের ভাবনা, সময়ের গতি এবং মানুষের অনুভূতির সঙ্গে খেলছে। জানালা, চেয়ার, বালিশ, কার্নিশ—সবকিছু এক নিঃশব্দ আলাপের মাধ্যমে জীবন্ত হয়ে ওঠে।

এই কবিতা পাঠককে ভাবতে বাধ্য করে:‘বাড়িতে কেউ আছে কি?’

 

#শ্যামলনাথ ,#কবিতা, #বাংলা_কবিতা, #Poetry, #BanglaPoetry, #বাড়ি, #শব্দহীন_কবিতা, #মননের_কবিতা,

 

 

বাড়ি

শ্যামল নাথ

একটি বাড়ি আরেকটি বাড়ির দিকে থেমে থাকে।

ডাক নেই। ডাক থাকলে এতটা সন্ধ্যা হতো না।

ভেতরে কেউ নেই।

তবু জানালার কাচে একটা উষ্ণতা— ঠোঁট ছিল এখানে।

ধোঁয়া জানে নিঃশ্বাসের ইতিহাস।

বুক-শেলফ পয়মন্ত চেয়ারের দিকে যায়।

হাঁটে— না হলে এই দোল কীসের? কেউ বসেনি।

তবু চেয়ার একবার দোলে। বিছানায় একটা বালিশ।

ঘুম নেই।

ঘুমের জায়গা আছে। জানালার পাট চাঁদের আলো গুনে— অনুপস্থিতি আজ কতটা।

টেবিলের ওপর ঘুম উড়ে বেড়ায়। মৌমাছির মতো।

ডায়েরির পাতা— খোলা। কিছু লেখা হয়নি। সবই বলা।

কার্নিশ ছুঁয়ে কার্নিশ।

শাদা বাড়ি দোতলা বাড়ির কাছে আসে।

চুমু— শব্দহীন। দেয়াল জানে।

বাড়িতে কেউ আছে কি?

এই প্রশ্নটাই সারারাত।

ভোরে আলনায় ঝুলে থাকা মুণ্ডহীন শার্ট ঘুমিয়ে পড়ে।

হাত-পা খোলা।

বাতাসের ডানার গন্ধ।

আবার— বুক-শেলফ।

পয়মন্ত চেয়ার। একটা দোল।

টেবিলের ওপর ঘুম। ডায়েরির পাতা।

শেষে— একটি বাড়ির দিকে আরেকটি বাড়ি হেঁটে আসে।

মানুষ নয়। তবু মানুষের জন্য।।

 

#শ্যামলনাথ, #কবিতা, #বাংলাকবিতা, #বাড়ি, #Poetry, #BanglaPoetry, #SilentHouse, #MemoryAndAbsence, #EmotionalPoetry, #শব্দহীনকবিতা, শ্যামল নাথ কবিতা বাড়ি কবিতা, বাংলা কবিতা, নিঃশব্দ কবিতা, অনুভূতির কবিতা, জীবনের ভাবনা, স্মৃতি ও অনুপস্থিতি, বাংলা সাহিত্য,

 

Shamol Nath poetry, Bangla poetry, Bangla poem ‘Bari’, Silent house poetry, Emotional Bangla poem, Memory and absence poem,

I am a Writer, Documentary Film Creator, Classical Musician & journalist-turned-You Tuber producing rich content about Literature, Music, Film, history, heritage , culture and travel. My content is not just limited to my place of birth Bangladesh. Simultaneously, I started traveling around the world as well, partly due to my curiosity and majorly because of my zeal to give my audiences better and more in-depth content.

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *